Apan Desh | আপন দেশ

বিজ্ঞান-প্রযুক্তিতে তরুণদের আগ্রহী হওয়ার আহবান ডা. জুবাইদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ২৩ মে ২০২৫

বিজ্ঞান-প্রযুক্তিতে তরুণদের আগ্রহী হওয়ার আহবান ডা. জুবাইদার

বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় তরুণদের আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

একটি উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞানচর্চার কোনো শেষ নেই। বিজ্ঞানচর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেয়ার আছে। আমার বিশ্বাস তোমরা তা পারবে।

শুক্রবার (২৩ মে) রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

আরওপড়ুন<<>>দ্রুত জাতীয় নির্বাচনের রোপম্যাপ ঘোষণা করুন’

প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে আমরা আশা করব, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে। ইনশা আল্লাহ এ কাজে তোমরা আমাদের সহযোগিতা পাবে।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোরশেদ হাসান খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু