Apan Desh | আপন দেশ

ডিএমপির ৫ থানার ওসি রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৪, ১৩ নভেম্বর ২০২৪

ডিএমপির ৫ থানার ওসি রদবদল

ছবি : আপন দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। নতুন ওসি হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাসহ ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

নতুন ওসিরা হলেন, শ্যামপুর থানার তদন্ত মো. নাজমুল হোসাইনকে ডেমরা থানার ওসি, হাতিরঝিল থানার তদন্ত মোহাম্মদ গোলাম আজমকে শেরেবাংলা থানার ওসি, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানার ওসি, হাজারীবাগ থানার তদন্ত মো. তৈয়বুর রহমানকে কাফরুল থানার ওসি এবং ডিবির মো. রেজাউল করিমকে কোতয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেনকে প্রসিকিউশন বিভাগে, শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হককে প্রসিকিউশন বিভাগে, মতিঝিল থানার ওসি মো. মহিবুল ইসলামকে প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে, কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফাকে প্রসিকিউশন বিভাগে এবং কোতয়ালী থানার ওসি মু. এনামুল হাসানকে প্রফেশনাল স্টান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান