Apan Desh | আপন দেশ

পল্লবীতে কুপিয়ে যুবক হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪২, ২৪ জুলাই ২০২৪

পল্লবীতে কুপিয়ে যুবক হত্যা

ফাইল ছবি

রাজধানীর পল্লবীর লালমাটিয়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে কুপিয়ে হত্যা করে।

নিহতের নাম সাইফুল ইসলাম ওরফে সায়মন (২৫)। তার স্ত্রী সায়মা আক্তার সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে লালমাটিয়া এলাকার বাসা থেকে বের হন তার স্বামী। পৌনে ৭টার দিকে খবর পান, কয়েকটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে কুপিয়েছে। সেখান থেকে উদ্ধার করে প্রথমে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

সায়মা আক্তার জানান, সাইফুল ইসলাম দুবাইপ্রবাসী ছিলেন। করোনা মহামারির সময় তিনি দেশে আসেন। তখন থেকে দেশেই ছিলেন। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ প্রতিবেদককে বলেন, পল্লবীতে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। বিষয়টি পল্লবী থানা–পুলিশকে জানানো হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের