Apan Desh | আপন দেশ

কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৩, ২ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৫৩, ২ জুলাই ২০২৪

কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি

কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ইস্যুতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার (২ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। 

পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে পুলিশ প্রধান জানান, পুলিশ বসে নেই, তারা কাজ করছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই পুলিশ তদন্তে নামে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। 

আইজিপি জানান, অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী গৌরবের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোন ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ প্রধান। এরপর বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন তিনি।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান