Apan Desh | আপন দেশ

যমজ দুই শিশুর মৃত্যু, মা আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ২১ জানুয়ারি ২০২৪

যমজ দুই শিশুর মৃত্যু, মা আটক

পানিতে ডুবে প্রবাসীর চার বছর বয়সি যমজ দুই ছেলের মৃত্যু হয়েছে। নিহত দুই সন্তানের নাম রাদিয়ান ও রাইয়ান। ঘটনা গত রাত সাড়ে ৪টার দিকে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। এ মৃত্যু নিয়ে চলছে নানা কথা। প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান জানান, উত্তরভাগ গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী রীমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন। স্বামী বাচ্চু মিয়া রোববার ভোরে তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন তার দুই যমজ শিশু পানিতে পড়েছে। এ সময় বাচ্চু মিয়া ও বাড়ির অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের চাচা বাদশা মিয়া জানান, তাদের মা অসুস্থ। তাই খেয়াল করতে পারেননি। তার দুই ভাতিজা অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুদের বাবা বাচ্চু মিয়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। দুই মাস আগে দেশে ফিরে আসেন ভারসাম্যহীন স্ত্রীর চিকিৎসার জন্য।

কুলাউড়া থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য শিশুদের মরদেহ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু