ফাইল ছবি, আপন দেশ
জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য মোহাম্মদ শাহজাহান আর নেই।
শনিবার (২৫ জুলাই) মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি অনেক আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ আমড়াগাছিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে মোহাম্মাদ শাহজাহানের দাফন সম্পন্ন হয়।
আরও পড়ুন<<>>জামিন পেলেন সাংবাদিক শফিক
তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেছেন। একজন মেধাবী, সৎ, নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। সংবাদ সংগ্রহে সততা, তথ্যনিষ্ঠতা নিখুঁততা এবং অনুসন্ধানী সাংবাদিকতার প্রতি গভীর দায়বদ্ধতার জন্য বিশেষ পরিচিত ছিলেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































