Apan Desh | আপন দেশ

বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৭, ৬ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১২:১৫, ৬ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ক্ষেত্রে গুরুত্ব পাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে ওয়াশিংটনে সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।

মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে ম্যাথু মিলারের কাছে প্রশ্ন ছিল, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর প্রকাশিত সন্ত্রাসবিরোধী প্রতিবেদনে মার্কিন সহায়তায় বাংলাদেশে সন্ত্রাসী হামলা কমার কথা উল্লেখ করা হয়েছে। এখন রাজনৈতিক সহিংসতার কারণে উগ্রবাদী গোষ্ঠীগুলোর আবার উত্থানের ঝুঁকি আছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে কী ধরনের সহযোগিতার পরিকল্পনা করছে?

আরও পড়ুন <> অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আবারো আহ্বান যুক্তরাষ্ট্রের

জবাবে ম্যাথু মিলার বলেন, ‘আমরা স্পষ্ট বলেছি, আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। এটিই আমাদের নীতি হিসেবে আছে। এটিই বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে গুরুত্ব পাবে।

এ পর্যায়ে ওই সাংবাদিক মুখপাত্র ম্যাথু মিলারকে বলেন, তার প্রশ্ন ছিল সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে, নির্বাচন নিয়ে নয়।এর প্রতিক্রিয়ায় ম্যাথু মিলার বলেন, ‘আমি বুঝতে পেরেছি। কিছু দিন আগেই আমরা প্রতিবেদনটি প্রকাশ করেছি। এ নিয়ে আমার আর কিছু বলার নেই।

এর পর ওই সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করতে গেলে তাকে থামিয়ে দেন ম্যাথু মিলার। এ সময় অন্য সাংবাদিককে উদ্দেশে করে বলেন, ‘প্রশ্ন করুন’।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়