Apan Desh | আপন দেশ

রাজধানীর দুইস্থানে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ২৩ নভেম্বর ২০২৩

রাজধানীর দুইস্থানে বাসে আগুন

রাজধানীর বিজয়নগর মোড়ে আজমেরী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১২টা ৫০ মিনিটে বাসটিতে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, বেলা ১২টা ৫০ মিনিটের দিকে বিজয়নগর মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়ার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। 
একই দিন সকাল ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। 

এদিকে গাজীপুরে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছেদুর্বৃত্তরা। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement