Apan Desh | আপন দেশ

কী কারণে মোশাররফ হোসেন সংসদ থেকে ছুটি নিলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১২:১৩, ৬ সেপ্টেম্বর ২০২৩

কী কারণে মোশাররফ হোসেন সংসদ থেকে ছুটি নিলেন

ফাইল ছবি

সংসদের কাছ থেকে ৯০ দিনের ছুটি নিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ইউরোপের দেশ সুইজারল্যান্ডে গেছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন বিদেশেই অবস্থান করতে হবে তাকে। 

অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ছুটির আবেদন করেন মোশাররফ হোসেন। পরে সংসদ তা মঞ্জুর করে।

সংবিধানের বিধান ও সংসদের কার্যবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য যদি টানা ৯০ কার্যদিবস সংসদ বৈঠকে অনুপস্থিত থাকেন, তাহলে তার সদস্য পদ বাতিল হয়ে যায়। তবে যদি যৌক্তিক কারণ দেখিয়ে কোনো সদস্য স্পিকারের কাছে ছুটি চেয়ে আবদেন করেন— তাহলে  সংসদে কণ্ঠ ভোটের মাধ্যমে সেটি অনুমোদন করাতে পারেন স্পিকার।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংসদে খন্দকার মোশাররফ হোসেনের ছুটির আবেদন পাঠ করে শোনান সংসদের সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে কণ্ঠ ভোটে তা পাস হয়।

সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৯ (২) এ অনুসারে ২০২৩ সালের ৯ জুলাই থেকে পরবর্তী ৯০ বৈঠকের জন্য ছুটির জন্য মোশাররফ হোসেন ইমেইলে আবেদন করেন বলে জানান শামসুল হক টুকু।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী এ ছুটির আবেদন সংসদে পাঠ করে শোনানো হয় এবং কণ্ঠ ভোটে দেয়া হয়।

আরও পড়ুন <> মহাকাশ গবেষণা থেকে সরানো হল আব্দুস সামাদকে

অতীতে প্রথম, নবম, দশম এবং চলতি অধিবেশনেও ছুটির জন্য কয়েকজন সংসদ সদস্য আবেদন করেছিলেন এবং সেটি সংসদ মঞ্জুর করেছিল বলে জানান ডেপুটি স্পিকার। তিনি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের আবেদন বিবেচনায় নেয়ার অনুরোধ করেন।

আবেদনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অসুস্থাজনিত কারণে দীর্ঘদিন ধরে সংসদ অধিবেশনে যোগ দিতে পারছি না। উন্নত চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছি।’

চিঠিতে তিনি ব্যাকপেইন (পিঠে ব্যথা), অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ব্লাড প্রেশারসহ নানা রোগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানান।

তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শে দীর্ঘ চিকিৎসা প্রয়োজন। এ জন্য গত ৯ জুলাই থেকে পরবর্তী ৯০ বৈঠকের জন্য ছুটি চান তিনি।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের