Apan Desh | আপন দেশ

জাতীয় প্রেস ক্লাব সদস্য রফিক উল্লাহ শিকদার আর নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:০৪, ২৩ আগস্ট ২০২৬

জাতীয় প্রেস ক্লাব সদস্য রফিক উল্লাহ শিকদার আর নেই

ফাইল ছবি, আপন দেশ

জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক আলোর বার্তা সম্পাদক রফিক উল্লাহ শিকদার আর নেই। 

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫.৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে
রাজেউন)।

তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রীসহ অনেক আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে
গেছেন। 

আরও পড়ুন<<>>সাংবাদিক নূরুল হাসান খান আর নেই

রোববার বাদ এশা বাংলা মোটর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া রফিক উল্লাহ শিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়