Apan Desh | আপন দেশ

আলমগীরের কুমিল্লা সাংবাদিক ফোরামের সদস্য পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৭, ২৬ মে ২০২৬

আলমগীরের কুমিল্লা সাংবাদিক ফোরামের সদস্য পদ স্থগিত

ছবি: আপন দেশ

জামায়াতপন্থি সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেনের সদস্য পদ স্থগিত করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম। এক নারীকে বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’ করার অভিযোগেতার সদস্য পদ স্থগিত করে সংগঠনটি।

সোমবার (২৫ মে) এম. মোশারফ হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে তার সদস্য পদ স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ১০.২ ও ১০.৮ ধারা মোতাবেক অসামাজিক কার্যকলাপ এবং নৈতিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খন্দকার আলমগীর হোসেনের (সদস্য নং-৭৮) সদস্যপদ স্থগিত করা হলো।

আরও পড়ুন <<>> নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল, জামায়াতপন্থি সাংবাদিক আলমগীরকে বহিস্কার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে গঠনতন্ত্রের ১১.৩ ধারা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি শৃঙ্খলা উপ-কমিটিতে প্রেরণ করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়