Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে জাতীয় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৪, ২০ এপ্রিল ২০২৬

চরভদ্রাসনে জাতীয় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আ. কুদ্দুস বাদশা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

আরও পড়ুন<<>>কেশবপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু 

জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একটি করে হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান করা হবে। উদ্বোধনের দিন থেকে আগামী ১০ মে পর্যন্ত টানা ২০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে।

উপজেলার মোট ৯৬টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন টিকা প্রদান করা হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিয়মিতভাবে টিকাদান কার্যক্রম চলবে। এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৯ হাজার ৫৩৫ জন শিশুকে হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, শিশুদের সুস্থতা নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণের আহবান জানানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch