টাঙ্গাইলের সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্য নিয়ে টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম–এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সর্বসম্মত মতামতের ভিত্তিতে গঠিত এ কমিটিতে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে। সংগঠন সংশ্লিষ্টরা মনে করছেন, এ সমন্বয় ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন বাদশা। সাধারণ সম্পাদক করা হয়েছে আনিসুর রহমান খানকে।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শেখ এনামুল হক এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস সালাম। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তোফিক অপু এবং শাহনাজ পারভীন এলিস।
আরও পড়ুন <<>> বাসসের এমডি হলেন কামাল উদ্দিন সবুজ
কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন নুরুল হুদা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাবিবুর রহমান তালুকদার। দফতর সম্পাদক হয়েছেন ওয়ালিদ খান। সাংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন বাদল।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. হারুনুর উর রশিদ, আবু মোহাম্মদ মাছানী, খোরশেদ আলম আকাশ, সুবীর কুমার নাথ, রবিউল ইসলাম, মাহাশরূপা টুবুন ও খন্দকার আছাব মাহমুদ।
সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, নবগঠিত এ কমিটি পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































