Apan Desh | আপন দেশ

‘শাকিবকে বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল’

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১০, ১৩ এপ্রিল ২০২৬

‘শাকিবকে বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল’

দেশীয় চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান আর অপু বিশ্বাস। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তারা। দীর্ঘ সময় কাছাকাছি থাকায় তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। তারপর গোপনে অপুকে বিয়ে করেন শাকিব। এ দম্পতির ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। পরে ছাড়াছাড়ি হয়ে যায় দুজনের। 

তবে আবেগের বশে তখন শাকিব খানকে বিয়ে করা নিজের ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ অভিনেত্রী বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।

ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, এ মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেয়ার মতো অবস্থায় নেই।

আরও পড়ুন<<>>জামিনে কারামুক্ত হলেন আবুল সরকার

বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের কথা প্রকাশ করেন নায়িকা। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এ দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের রয়েছে এক ছেলে সন্তান।

আসন্ন ঈদুল আযহায় অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ সিনেমাটি নিয়ে এখনই কোনো স্পষ্ট কথা বলতে পারেননি এ অভিনেত্রী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের