Apan Desh | আপন দেশ

ব্যাংক বিটের সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ৪ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:২৬, ৪ এপ্রিল ২০২৬

ব্যাংক বিটের সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

ছবি: আপন দেশ

ঢাকাস্থ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত ব্যাংক বিটের প্রতিবেদকদের নতুন সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর) আত্মপ্রকাশ করেছে। এ লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় নতুন সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়।

ব্যাংক বিটের সাংবাদিকদের বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনার জন্য এ সভা আহবান করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক আলোচনার ভিত্তিতে ব্যাংক বিটের প্রতিবেদকদের পেশাগত উৎকর্ষ সাধন, প্রশিক্ষণ-সেমিনার আয়োজন, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করতে একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আরও পড়ুন <<>> ‘কর্মক্ষেত্রে ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী যৌন হয়রানির শিকার’

উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে এ সংগঠনের একটি আহবায়ক কমিটি গড়ে তোলার প্রস্তাব করেন। এসময় তারা সংগঠনের কয়েকটি নাম প্রস্তাব করেন এবং অধিকাংশ অংশগ্রহণকারী ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর)’ নামটি চূড়ান্ত করা হয়।

নতুন কমিটির আহবায়ক রিজভী নেওয়াজ (চ্যানেল আই); সদস্য সচিব শেখ আবু তালেব (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)।

সদস্যরা হলেন- রহিম শেখ (রূপালী বাংলাদেশ); শামসুল হুদা (ডেইলি অভজারভার); এম এম মাসুদ (মানবজমিন); মাসুম মিয়া (চ্যানেল২৪); সেলিয়া সুলতানা (সময় টিভি); মরিয়ম সেঁজুতি (সিটিজেন জার্নাল); আনিসুজ্জামান (এনটিভি); নাজমুল ইসলাম (জনকণ্ঠ); মিনা ফেরদৌস (চ্যানেল ওয়ান)।

সভায় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, নিউজ এজেন্সি ও অনলাইন সংবাদ প্রতিষ্ঠানে কর্মরত ব্যাংক বিটের ২৪ জন প্রতিবেদক উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়