Apan Desh | আপন দেশ

বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময় বাড়ল 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:২২, ১৩ এপ্রিল ২০২৬

বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময় বাড়ল 

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন<<>>দরপতনের শীর্ষে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং

জানা যায়, কোম্পানিটি ২০২৫ সালের ২০ আগস্ট রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ মূলধন সংগ্রহ করে। ওই তহবিল নির্ধারিত প্রকল্প ও ব্যবসায়িক সম্প্রসারণে ব্যবহারের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ ব্যবহার করা সম্ভব হয়নি।

এর প্রেক্ষাপটে তহবিল ব্যবহারের সময়সীমা বাড়ানোর জন্য কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করে। আবেদনের পর বিষয়টি পর্যালোচনা করে বিএসইসি অর্থ ব্যবহারের সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়