ছবি: আপন দেশ
দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এ মন্ত্রণালয়ে থাকতে পারবে না। আজকে একজনকে বিদায় করেছি। এমন মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>পাচারের টাকা ফিরিয়ে এনে জনগণকে দেয়া হবে: প্রধানমন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, আমি সেই মন্ত্রী যে নিজস্ব ব্যয়ে হেলিকপ্টার ভাড়া করেছি। আমি ওই মন্ত্রী, এ মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে ২৪ ঘণ্টা সে থাকতে পারবে না। আমি তা করছি। এখনও করছি। আজকে একজনকে বিদায় দিয়েছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































