এইচ আর শফিক, আপন দেশ
সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার হওয়া ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক) জামিন পেয়েছেন।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, জামিন শুনানিতে সাংবাদিক শফিকের পক্ষে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হায়দার রবিউল হোসাইন রবি, অ্যাডভোকেট নাদিম মাহমুদ এবং অ্যাডভোকেট আল মাহমুদ অংশ নেন।
আরও পড়ুন<<>>গণমাধ্যমে বহুমতের সহাবস্থানের ওপর জোর তথ্যমন্ত্রীর
এর আগে গত ২১ জুলাই শাহবাগ থানা পুলিশ সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় হাফিজুর রহমান শফিককে আটক করে। পরদিন ২২ জুলাই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































