Apan Desh | আপন দেশ

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৩, ২৮ মে ২০২৫

আপডেট: ১৯:৩২, ২৮ মে ২০২৫

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

বুধবার (২৮ মে) নোয়াব সভাপতি একে আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরওপড়ুন<<>>ঈদুল আজহায় সাংবাদিকদের ছুটি বাড়ানোর দাবি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ জুন থেকে ৯ জুন ঈদুল আজহার ছুটি পালন করা হবে। তাই ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

এর আগে ঈদুল ফিতরে সংবাপত্র তিন দিন বন্ধের ঘোষণা দিয়েছিল নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়