Apan Desh | আপন দেশ

মঞ্চ নাটক

আজ অভিনেতা ফারুক আহমেদের জন্মদিন

আজ অভিনেতা ফারুক আহমেদের জন্মদিন

জনপ্রিয় অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব ফারুক আহমেদ। ১৯৬০ সালের ২৫ মার্চ মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। শিশুকাল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী এ অভিনেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যয়নকালেই মঞ্চে অভিনয় শুরু করেন। বুধবার (২৫ মার্চ) ফারুক আহমেদের জন্মদিন। তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ফারুক আহমেদ বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন নাটকে দীর্ঘ সময় ধরে সক্রিয়। তিনি হুমায়ূন আহমেদের নাটকে অভিনয়ের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পান। প্রথম উল্লেখযোগ্য পরিচিতি আসে টিভি নাটক ‘বড় রবিবারের মানুষ’-এ রসিক লালের চরিত্রে। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘অচিন বৃক্ষ’ নাটকে অভিনয় করেন।

১২:২৪ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার