Apan Desh | আপন দেশ

বাজেটোত্তর সংবাদ সম্মেলন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৬, ১২ জুন ২০২৬

আপডেট: ১৫:৫৯, ১২ জুন ২০২৬

বাজেটোত্তর সংবাদ সম্মেলন চলছে

ছবি: আপন দেশ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর।

শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষা মন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন।

আরও পড়ুন <<>> সীমান্তে শান্তি বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের

এছাড়াও সংবাদ সম্মেলনে রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, রেহান আসিফ আসাদ ও তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই দিন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়