ছবি: আপন দেশ
জীবনের খেরোখাতা
আমার এই ছোট্ট জীবনের অধ্যায়ে
পাওয়ার চেয়ে না পাওয়ার বেদনা বেশি!
আর যেটা চাইনি, সেটা পাওয়ার আনন্দ
না পাওয়া বেদনার থেকেও নিদারুণ।
আমার এই ছোট্ট জীবনে অনেক ভুল করেছি;
পীড়ন-পোষণ, অবহেলা সহ্য করে হেসেছি,
ভুলগুলো মনে করে আবার কত কেঁদেছি,
তবু চোখের জল কখনো ধুলোতে ঝরতে দেইনি।
আমি বারবার পথের ধুলোয় লুটিয়েছি,
আমি বারবার একা একা উঠে দাঁড়িয়েছি।
আমি একটি আলোর দিশা খুঁজছি,
আমি সেই ঘোর অন্ধকার কাটিয়ে ফিরছি।
আমার ছোট্ট ভুবনে অন্ধকার কাটিয়ে
জীবনের সেই খেরোখাতা পূর্ণ করতে,
আমিই পারবো জীবনের অধ্যায় থেকে
সকল জীর্ণতা মুছে নতুন সূর্য আনতে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































