Apan Desh | আপন দেশ

তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি, প্রভার রহস্যময় বার্তা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৮, ১ আগস্ট ২০২৬

তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি, প্রভার রহস্যময় বার্তা

ছবি : আপন দেশ

মনের কথা খুব একটা প্রকাশ করেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মাঝেমধ্যে তার দেয়া রহস্যময় কিংবা আবেগঘন পোস্ট ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করে।

এবারও তেমনই এক বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে হালকা রঙের পোশাক, সাদামাটা সাজ ও নান্দনিক উপস্থিতিতে দেখা গেছে তাকে। খোলা চুলে গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজে অভিনেত্রীর সাজও নজর কেড়েছে।

ছবিগুলোর সঙ্গে দেয়া ক্যাপশনেই অবশ্য তৈরি হয়েছে রহস্য। প্রভা লিখেছেন, তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে, সে দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।

আরও পড়ুন : ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

তবে এ বার্তা কার উদ্দেশে, তা স্পষ্ট করেননি তিনি। ফলে পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, প্রিয় কোনো মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এমন আবেগঘন কথা লিখেছেন তিনি। যদিও এ বিষয়ে প্রভার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়