Apan Desh | আপন দেশ

গৌর চন্দ্রের কবিতা ‘নারী’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ২০ জুলাই ২০২৬

গৌর চন্দ্রের কবিতা ‘নারী’

ছবি : আপন দেশ

নারী

নারীর জীবন মানে পরের জীবন, 
পরের ঘর, পরের সংসার।

নারীর নিজের বলতে কিছুই থাকে না,
নারী শুধুই অন্যের জন্ম নেয়

কখনো মা হওয়ার জন্য
কখনো বোন হওয়ার জন্য 
কারও মেয়ে অথবা কারও সহধর্মিণী হওয়ার জন্য।

অস্থায়ী জীবনে তার স্থায়ী ঠিকানা নেই
জন্মের পর নারীর স্থায়ী 
ঠিকানা তার বাবা-মা
আবার বিয়ের পরে
আসল ঠিকানা হয় স্বামীর বাড়ি

এক জীবনে দুই ঠিকানা
এক জীবনে দুই জনম।

কি অদ্ভুত নিয়ম নারীর জীবনে?
তাইতো নারীকে একবার মাটির সাথে
আবার আগুনের সাথে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement