ছবি: আপন দেশ
বসন্তের দায়
শৈশব যখন খেলার সাথী, বয়স তখন অল্প,
তখন থেকেই শুরু হলো এক লড়াইয়ের গল্প।
বাবার ছায়া সরে যাওয়ায় ধরতে হলো হাল,
কাঁধে নিলাম সেই যে বোঝা, চলছে আজও কাল।
সত্য পথে চলছি বন্ধু, রাখছি সবার মুখ,
স্বল্প আয়ে কিনতে যে চাই সবার জন্য সুখ।
তবুও তাদের অভিযোগে অভাগ রয়ে যায়,
কান্না আমার গোপন থাকে নিজেকে হারায়।
দায়িত্ব তো পাথরসম, বুক পাঁজরে রাখা,
দু’হাত ভরে দিলাম তাদের, আমার সবই ফাঁকা
ক্লান্ত আমি, ভীষণ রকম বড্ড কষ্ট হয়,
এই একাকী যুদ্ধে আমি, তবুও পাইনি ভয়।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































