ছবি : সংগৃহীত
প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে রওয়ানা দেন দলের ১৭ সদস্য। বাকি ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা পৃথক ফ্লাইটে রোববার (০২ আগস্ট) দলের সঙ্গে যোগ দেবেন।
প্রথম বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, দলের স্পিন কোচ মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও প্রধান কোচ ফিল সিমন্স।
বোলিং কোচ ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্যও এই বহরের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা পৃথক ফ্লাইটে পরে দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২ আগস্ট। ডারউইনে আগামী ১৩ আগস্ট শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়ায় পৌঁছেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। সেখানে কয়েক দিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের পর মূল লড়াইয়ে নামবে টাইগাররা।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াই। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ শুরুর আগে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে কয়েক দিনের অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ফলে তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসানের মতো দেশের অনেক কিংবদন্তি ক্রিকেটারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাননি। বর্তমান দলকে সে দিক থেকে সৌভাগ্যবান মনে করছেন শান্ত। তবে এই সফরকে ভবিষ্যতে আরও বেশি টেস্ট খেলার দরজা খুলে দেয়ার সুযোগ হিসেবেও দেখছেন তিনি।
পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জে নামছে শান্তর দল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































