ছবি : আপন দেশ
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বৈঠকে বসছেন শনিবার (০১ আগস্ট)। সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি হবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, তেল, গ্যাসের দামসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি।
স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, রাষ্ট্রপতি পদ শূন্য হয়েছে। কে ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে পারেন, এ ব্যাপারে আলোচনা হওয়া খুবই স্বাভাবিক।
আরও পড়ুন : আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
তিনি আরও বলেন, সিদ্ধান্ত যেভাবে হবে, সেটা না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করার কোনো সুযোগ নেই।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































