Apan Desh | আপন দেশ

জন্নাতুল ফেরদৌস রিফার কবিতা ‘দুর্নীতি এড়িয়ে চলো’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৪, ১৫ এপ্রিল ২০২৬

জন্নাতুল ফেরদৌস রিফার কবিতা ‘দুর্নীতি এড়িয়ে চলো’

দুর্নীতি এড়িয়ে চলো

দুর্নীতি এড়িয়ে চলো,
মুখে সদাই সত্য বলো
ওগো মানবজাতি—
কেন করো এ বদ দুর্নীতি? 

এই যে করো স্বজনপ্রীতি 
দোজখ তাহার পরিণতি;
মিছে অন্যায় বন্ধ করো,
ন্যায় ইনসাফে জীবন গড়ো। 

দুর্নীতিরই অফিস দুদক,
নেই যে কোনো ন্যায় বিচারক।
ধিক্কার তাই জানাও সবাই,
নীতি শিক্ষার বিকল্প নাই।

সুদখোর আর ঘুষখোরেরা,
জীবনটা তো মৃত্যু ঘেরা;
মৃত্যু চিরসত্য—
কিসের নেশায় তোমরা বলো
হয়ে আছো মত্ত?

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়