ছবি: আপন দেশ
বৈশাখ মাস লিখলো চিঠি
বৈশাখ মাস লিখলো চিঠি
চৈত্র মাসের কাছে,
বন্ধু তোমার বাড়ির সবাই
বলো কেমন আছে?
চিঠি পেয়েই জবাব দিও,
দিও কিছু মিঠা,
ভুল করো না দিতে কিন্তু
সংক্রান্তির পিঠা।
তোমার জন্য পান্তা ইলিশ
দিলাম চিঠির সাথে,
লবণ এবং কাঁচা মরিচ
মিশিয়ে খেয়ো তাতে।
পান্তা ইলিশ লাগলো কেমন
জানিও তুমি খেয়ে,
চৈত্র হলো ভীষণ খুশি
এই চিঠিটা পেয়ে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































