Apan Desh | আপন দেশ

আতাহার খানের কবিতা ‘মুখ’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ১২ জুন ২০২৬

আপডেট: ২১:০৫, ১৩ জুন ২০২৬

আতাহার খানের কবিতা ‘মুখ’

ছবি: আপন দেশ

মুখ

ভিডিও কলে চমকে উঠে বলি,
বায়ু দূষণে মলিন কেন মুখ?
তাকিয়ে দেখো অচেনা এক গলি
ডাকছে কাছে, ভীষণ উন্মুখ,
অজানা দিন, স্মৃতির স্রোতে ভাসি,
ইচ্ছে মতো সাজাই নীলাকাশ,
জোড়া চোখের আলোয় ভরা হাসি,
স্বপ্নে চড়ে করছি বসবাস।

সে মুখ আমি কি করে আজ ভুলি,
একটু আশা, একটুখানি দ্বিধা,
ধ্যানে উড়ছে রঙ মাখানো ধূলি,
বলেছিলাম, হবে না অসুবিধা,
আসবে কেন ভিন্ন অভিমত,
ভালোবাসায় জড়িয়ে রাখি পথ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়