ছবি: আপন দেশ
পুড়ছি আমি একা
বুকের মাঝে দহন জ্বলে
যায় না তারে দেখা,
তুমি তো বেশ সুখেই আছো
পুড়ছি আমি একা।
নিভৃতে যে রাত্রি জাগি
চোখে ঘুমের ভার,
তোমার স্মৃতি আকড়ে ধরে
কাঁদছি বারেবার।
যে পথ ধরে হেঁটেছিলাম
স্বপ্ন বুনে দু’জন,
সেই পথে আজ নির্জনতায়
নেই কোনো স্পন্দন।
চোখের কোণে লুকিয়ে থাকে
অশ্রুর ক্ষীন রেখা,
সবাই দেখে মুখের হাসি
কষ্ট লুকাই একা।
চাঁদ ওঠে আর রাত কেটে যায়
পাল্টে সময়ের রেখা,
তুমি তো বেশ সুখেই আছো
পুড়ছি আমি একা।
ভুলতে চেয়েও যায় না ভোলা
কেমন ভালোবাসা?
তুমি ছাড়া জীবন যেন
অপূর্ণ এক আশা।
দিনের শেষে ক্লান্ত মনে
খুঁজি তোমার ছায়া,
ফিরবে না তো জেনেও হৃদয়
জাগে কিসের মায়া?
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































