Apan Desh | আপন দেশ

আবিদা সুলতানা শাহনাজের কবিতা ‘কবিতা নিঃসঙ্গতা’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ১০ জুন ২০২৬

আবিদা সুলতানা শাহনাজের কবিতা ‘কবিতা নিঃসঙ্গতা’

ছবি: আপন দেশ

কবিতা নিঃসঙ্গতা 

মাঝে মাঝে ভীষণ নিঃসঙ্গ লাগে
শহুরে কোলাহল দগ্ধ জীবন.. 
মনে হয় যেন সবকিছু থেকেও নেই!

মাঝে মাঝে মন স্বপ্ন হারায়
চোখ ভুগে হায় দৃষ্টি খরায় 
আলোহীন আকাশে তারকারা জ্বলে...

গভীর রাতে নিঃসঙ্গ লাগে 
বেদনায় সে নীল হয়ে যায় 
মাঝে মাঝে মন সত্য হারায় 
প্রকৃতির রূপে জীবন ভরে।

মাঝে মাঝে ভাবি এই কি জীবন? 
নদীর যেমন সাগর গমন 
মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি 
চাঁদনী রাতে নৌকা ভেসে 
যাচ্ছি দুজন দূর অজানায়...

থাকলে পাশে তুমি আমার 
শেষ হয়ে যাবে নিঃসঙ্গতা।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়