ছবি: আপন দেশ
গাছে ছিল দুটি আম
গাছে ছিল দুই’টা আম
একটা নিলো কে?
নাতি-টারে ডাইকা দেখি
খাইছে নাকি সে?
ও নাতি ভাই আয় এখানে
আমায় বলে যা,
গাছে ছিল দুই’টা আম
একটা দেখছি না।
খাইছ নাকি নাতি আমার
গাছ থেকে আম একটা
বড়ো ছোটো দুই’টা ছিল
দ্যখছি এখন ছোটটা।
না দাদা ভাই খাইনাই আমি
খাইনাই তোমার আম’টা
আমিও দেখছি ঐ ডালেতে
আম ছিল তো দুই’টা।
ও দাদা ভাই ও দাদা ভাই
কাঠ বিড়ালে খাইছে,
এই যে দেখো চশমা টেনে
আঁটি ফেলে রাখছে।
এই আঁটি টা না থাকলে যে
তুমি ঠিকই বকতা,
আমি কিন্তু ঠিক-ই জানি
তেড়া তোমার রকটা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































