Apan Desh | আপন দেশ

ইজাজ আহম্মেদ রিপনের কবিতা ‘আর কত কাঁদাবে’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৫৭, ১ এপ্রিল ২০২৬

ইজাজ আহম্মেদ রিপনের কবিতা ‘আর কত কাঁদাবে’

আর কত কাঁদাবে

আর কত কাঁদাবে
এই প্রশ্নটাই আজ নীরবন রাতের কাছে রাখি,
চাঁদের আলোও যেন ম্লান হয়ে যায়
আমার বুকের ভাঙা ফাঁকি।

আর কত কাঁদাবে
বাতাসে ভেসে আসে পুরোনো দিনের সুর,
যেখানে তুমি ছিলে, ছিল হাসি
আজ শুধু স্মৃতিরা করে ভরপুর।

আর কত কাঁদাবে
চোখের জলে ভিজে গেছে সব স্বপ্নের খাতা,
লিখতে চেয়েও পারি না কিছু
ব্যথারাই লিখে যায় নীরব কথা।

আর কত কাঁদাবে
হৃদয়টা ক্লান্ত হয়ে চায় একটু অবসান,
তবুও তোমার স্মৃতি এসে
জাগিয়ে তোলে নতুন অভিমান।

আর কত কাঁদাবে
রাত পেরিয়ে ভোর আসে, তবুও মুছে না এই ক্ষত,
সূর্যের আলোয়ও লুকিয়ে থাকে
অশ্রুভেজা একাকী রত।

আর কত কাঁদাবে
নিজেকেই আজ প্রশ্ন করি বারবার,
ভালোবাসা যদি এতটাই বেদনাময়
তবে কেন তাকে করি এত আদর?

আর কত কাঁদাবে
একদিন হয়তো থেমে যাবে এই কান্নার স্রোত,
তবুও হৃদয়ের গভীর কোথাও
রয়ে যাবে তোমারই নীরব ক্ষত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়