Apan Desh | আপন দেশ

অবৈধ মালামালসহ সীমান্তে আটক ১৫

নেত্রকোনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

অবৈধ মালামালসহ সীমান্তে আটক ১৫

ছবি: সংগৃহীত

নেত্রকোনার সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল, মাদক ও গরুসহ ১৫জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার কলমাকান্দা উপজেলায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের তেরতোপা গ্রামে অভিযান চালানো হয়। সীমান্ত এলাকায় ভারতীয় গরু চোরাচালান ও অবৈধ অর্থ লেনদেনের প্রস্তুতি চলে। অভিযানে উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা মামুন মিয়া (২৮), আল আমিন (৩২), তেরতাপা গ্রামের শরফুল ইসলাম (৩৫), আমগড়া গ্রামের কাউসার মাহমুদ (২৪), তেরতোপা গ্রামের রুনেল সরকার (২৮), কৃষ্টপুর গ্রামের মোশাররফ মিয়া (৩২), তেরতোপা গ্রামের মাহমুদুল ইসলাম সায়েম (২৩), আদির উদ্দিন (২৪), হাবিবুর রহমান (৫৫), রায়পুর গ্রামের আফাজ মিয়া (৫৫), মো. আব্দুল জলিল (৫৫), আদিয়া খাতুন (৬৫), শাহাতন আক্তার (৩০), মাজেদা খাতুন (৫৫) ও পারভিন আক্তারসহ মোট ১৫ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে নগদ ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, প্রায় দুই লাখ ৮০ হাজার ভারতীয় রুপি, পাঁচ বোতল ভারতীয় মদ, পাঁচটি ভারতীয় গরু, ২০ পিস ইয়াবা, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়।

আরও পড়ুন <<>> জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ, ব্যবসায়ীকে জরিমানা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেরতোপা গ্রামের মো. রুস্তম আলীর ছেলে শরফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। এসময় অভিযান কাভার করতে গিয়ে দুই সংবাদকর্মী ভিডিও ধারণ শুরু করলে বাড়িতে অবস্থানরত কয়েকজন উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে ডিবি পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে, এতে এক সাংবাদিক আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় কিছু লোক ডিবি পুলিশের সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরে বাংলাদেশ পুলিশের কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে।

এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম জানান, ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়