Apan Desh | আপন দেশ

মাদককাণ্ডের খবরে আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মাদককাণ্ডের খবরে আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন

ছবি: সংগৃহীত

বিমানবন্দর সংশ্লিষ্ট একটি কথিত মাদককাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন জনপ্রিয় এ অভিনেত্রী। তিনি জানান, মাদক সংক্রান্ত কোনো ঘটনায় তাকে কখনো বিমানবন্দরে আটক করা হয়নি। তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও জব্দ করা হয়নি। এমনকি বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদও করেননি বলে স্পষ্ট করেন তিনি।

লাগেজে অবৈধ কিছু পাওয়া গেছে—এ ধরনের অভিযোগ সরাসরি অস্বীকার করেন মেহজাবীন। তিনি প্রশ্ন তোলেন, এ সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা নির্ভরযোগ্য প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পেরেছে কি না। তার ভাষ্য অনুযায়ী, অভিযোগের পক্ষে একটি প্রমাণও উপস্থাপন করা হয়নি।

অভিনেত্রীর দাবি, ক্লিকবেইট তৈরির উদ্দেশে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব খবরকে সম্পূর্ণ অমূলক উল্লেখ করে তিনি পুনরায় জানান, আলোচিত ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টিকে তিনি উদ্বেগজনক বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন <<>> বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্ক্রিম ৭’

উল্লেখ্য, গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ তার লাগেজে ১৪ বোতল মদ পাওয়ার অভিযোগ তুলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়, সে সময় তার সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। অভিযোগে আরও বলা হয়েছিল, লাগেজে মদ পাওয়ার পরও বিষয়টি প্রকাশ না করে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেয়।

তবে সাম্প্রতিক বক্তব্যে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন চৌধুরী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়