Apan Desh | আপন দেশ

বাংলা একাডেমি গুণীজন স্মৃতি পুরস্কার পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

বাংলা একাডেমি গুণীজন স্মৃতি পুরস্কার পাচ্ছেন যারা

অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি পরিচালিত চারটি ‘গুণীজন স্মৃতি পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) গুণীজনের নামে পুরস্কার দেয়ার ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক ড. তপন বাগচীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি গুণীজন চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদাভাই ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেয়া হবে।

আরও পড়ুন <> বইমেলার শেষ শুক্রবারে ক্রেতাদের ভিড়

চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার : ২০২৩ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশ পাচ্ছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০২৪।

মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার : গত বছর প্রকাশিত বইয়ের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা বই হিসেবে নির্বাচিত মনজুর আহমদ রচিত ‘একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর’ এর জন্য প্রথমা প্রকাশন, মঈন আহমেদ রচিত ‘যাত্রাতিহাস: বাংলার যাত্রাশিল্পের আদিঅন্ত’-এর জন্য ঐতিহ্য এবং আলমগীর সাত্তার রচিত ‘কিলো ফ্লাইট’-এর জার্নিম্যান বুকসকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার দেয়া হবে।

রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার : ২০২৩ সালে গুণমান বিচারে সর্বাধিক শিশুতোষ বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান ময়ূরপঙ্খি পাচ্ছে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার।

শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার : এবারের বইমেলায় নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে বেঙ্গল বুকস, নিমফিয়া পাবলিকেশন ও অন্যপ্রকাশকে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪ দেয়া হবে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়