Apan Desh | আপন দেশ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ গুণী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৮, ২৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ১০:০৪, ২৫ জানুয়ারি ২০২৪

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ গুণী

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে। এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৬ জন এই পুরস্কার পাচ্ছেন। 

বুধবার (২৪ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।

এ বছর যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন, কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ/গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইসহাক খান এবং ফোকলোরে তপন বাগচী ও সুমনকুমার দাশ।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৩-এর সদস্যদের অনুমতি এবং বাংলা একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এই পুরস্কার দেয়া হয়েছে বলে একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়