Apan Desh | আপন দেশ

এক দশকে সর্বনিম্ন পাসের হার, অর্ধেকই ফেল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৫, ৩১ অক্টোবর ২০২৬

এক দশকে সর্বনিম্ন পাসের হার, অর্ধেকই ফেল

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সদ্য প্রকাশিত ফলাফলে পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত ১০ বছরের মধ্যে এ হার সর্বনিম্ন। 

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

গত ১০ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে পরীক্ষা অনুষ্ঠিত না হলেও সব পরীক্ষার্থীকে অটোপাশ দেয়া হয়েছিল। ফলে ওই বছর পাশের হার ছিল ১০০ শতাংশ। এ ছাড়া ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাশের হার ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ছিল।

আরও পড়ুন<<>>এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলে বড় ধরনের অবনতি ঘটে। ওই বছর পাশের হার কমে ৫৭ দশমিক ১২ শতাংশে নেমে আসে। অকৃতকার্য হন প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী। এবার বিএনপি সরকারের সময়ে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলো। এতে পাশের হার আরও কমে ৫২ দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৭২ শতাংশ। ২০১৭ সালে তা কমে ৬৬ দশমিক ৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪ দশমিক ৬৭ শতাংশ হয়। ২০১৯ সালে পাশের হার বেড়ে দাঁড়ায় ৭২ শতাংশে। করোনাকালে ২০২০ সালে ছিল ১০০ শতাংশ। পরের বছর ২০২১ সালে পাশের হার ছিল ৯৫ দশমিক ৫৭ শতাংশ। ২০২২ সালে তা কমে ৮৪ দশমিক ৩১ শতাংশে দাঁড়ায়। ২০২৩ সালে পাশের হার ছিল ৭৪ দশমিক ৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫ দশমিক ৫৬ শতাংশ।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়