ছবি : সংগৃহীত
ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার ভাসছে দেশ। রাত জেগে খেলা দেখছে ভক্তরা। তবে এ রাত জাগার কু-প্রভাবের কথা ভুলে গেলে চলবে না। খেলা দেখা যেমন মানসিক প্রশান্তি দেয় তেমনই রাত জেগে খেলা দেখলে হতে পারে শারীরিক যন্ত্রণা। এ জন্য স্বাস্থ্য বিশেজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন। যেমন-
১. খেলা দেখে খুব বেশি টেনশন হলে খেলা দেখা এড়িয়ে চলুন। বিশেষজ্ঞরা বলেন, যাদের হৃদরোগের সমস্যা আছে তারা আকস্মিক উত্তেজনায় কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হতে পারেন।
২. রাতে খেলা দেখার সময় কিছু স্বাস্থ্যকর স্ন্যাকস সঙ্গে রাখুন। এক্ষেত্রে ড্রাই ফ্রুট, বাদাম কিংবা ঘরে তৈরি খাবার ও পানীয় রাখুন।
আরও পড়ুন <<>> অন্ধকারে ফোন ব্যবহারে যত ক্ষতি
৩. শিশুদের রাত জেগে খেলা দেখতে দেবেন না। তাদের ঘুমের ব্যাঘাত ঘটলে দিনে নানা সমস্যা হতে পারে।
৪. মোবাইলে অ্যাপে খেলা না দেখে টিভিতে দেখার চেষ্টা করুন। বিশেষত একটানা হেডফোনে খেলা দেখলে বধির হওয়ার শঙ্কা থাকে।
৫. খেলা দেখার সময় শরীর হাইড্রেটেড রাখতে বেশি বেশি পানি পান করুন।
আপন দেশ/এসএস




































