Apan Desh | আপন দেশ

শীতে চুল পড়া রোধে করনীয়

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ০০:০২, ৩ নভেম্বর ২০২৪

শীতে চুল পড়া রোধে করনীয়

শীতের সময়ে চুল পড়ার পরিমাণ বাড়ে। যা অস্বাভাবিক কিছু নয়। কারণ এ সময় আবহাওয়া অনেকটাই রুক্ষ হয়ে যায়। বাতাসে বাড়ে শুষ্কতার পরিমাণ। এ ছাড়াও শীতকালে বেশির ভাগ মানুষই গরম পানিতে গোসল করেন। গরম পানিতে গোসল করলে ত্বক শুষ্ক হয়ে যায়। সে কারণেও কিন্তু চুল ঝরতে থাকে বেশি।

তবে মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে শুধু বাইরে থেকে যত্ন করলে হবে না। ভেতর থেকেও শরীরকে আর্দ্র রাখতে হবে। এটা একটি কারণ। শীতে চুল ঝরার নেপথ্যে এমন বেশ কিছু কারণ রয়েছে। তবে যে কারণেই চুল ঝরুক, সমাধানের পথ খুঁজতে হবে। 

শীতে চুল ঝরা কমাতে হাতের কাছে যে টোটকাগুলো রাখবেন-

আমলকি:
শীতকালে তো বটেই, সারা বছরই আমলকি পাওয়া যায়। আমলকির রস খেতে ভালো না লাগলে প্রতিদিন ভাতের সঙ্গে একটি করে আমলকি সেদ্ধ খেতে পারেন। রাতে ঘুমানোর সময়ে ২ চামচ আমলকির রসের সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে মাথায় মেখে, পরের দিন শ্যাম্পু করে ফেলুন।

অ্যালোভেরা: 

দোকান থেকে অ্যালোভেরার রস কিনতে পারেন। আবার পাতা থেকে জেল বের করে তা মাথায় মেখে রেখেও দিতে পারেন। সপ্তাহে অন্তত ২ বার করতে পারলে ভালো ফল পাবেন। রোজ অ্যালোভেরার রস খেতে পারলেও কাজ দেবে।

জবা ফুল: 

নারকেল তেলের মধ্যে কিছুটা জবা ফুল নিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে এলে মাথায় মেখে সারা রাত রেখে দিন। পরের দিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে অন্তত কয়েক দিন এটি ব্যবহার করলে চুল রেশমের মতো হতে বাধ্য।

আপন দেশ/কেএইচ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ