Apan Desh | আপন দেশ

সমস্যা

ইসলামী ব্যাংকের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ এমডিদের

ইসলামী ব্যাংকের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ এমডিদের

ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। পশাপাশি বিষয়টির দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন এবিবি। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এ উদ্বেগের কথা জানান এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। বৈঠক শেষে মাসরুর আরেফিন বলেন, ইসলামী ব্যাংকের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়; এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়ছে। বিষয়টি নিয়ে ব্যাংকাররা উদ্বিগ্ন। গভর্নরও এ পরিস্থিতিকে কেবল ব্যাংকিং খাতের সমস্যা হিসেবে নয় বরং রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। 

০৪:৫৫ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

ড. ইউনূসের কাছে তারেক রহমানের একহালি প্রশ্ন

ড. ইউনূসের কাছে তারেক রহমানের একহালি প্রশ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটি দেশের বহু মানুষের বড় জিজ্ঞাসা। তিনি বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবেন এ আশা করছি। পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে এনডিএম-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহবান জানান তারেক রহমান।

১১:৪০ পিএম, ১৭ মে ২০২৫ শনিবার

ভারতের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকেছে চীনা সেনা

ভারতের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকেছে চীনা সেনা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকেছে চীনের সামরিক বাহিনী। ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএএল)। দেশটির সংবাদমাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রঙ ব্যবহার করে লেখা চীনের নাম। চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায়, সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে।

০৮:১৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement