ছবি : আপন দেশ
ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা, মানিকগঞ্জ, রংপুর, ফরিদপুর, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ, মাদারীপুর ও ময়মনসিংহ লি.-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৬ র্মাচ) ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের পরিচালক মো. আব্দুল জলিল, ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের পরিচালক মো. খুরশীদ ওয়াহাব, ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের পরিচালক প্রফেসর ড. এম. মাসুদ রহমান, মো. আব্দুস সালাম, এফসিএ, এফসিএস, ও ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের সিইও মোহাম্মদ আলী, আইবিএফ-এর জিএম মো. ফায়জুল কবীরসহ স্থানীয় পরিচালকরা এজিএমে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের সচিব অ্যাডভোকেট আফসার আলী শাহ।
এসময় ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা এবং হাসপাতালের শেয়ারহোল্ডাররা অনলাইনে যুক্ত ছিলেন। সভায় হাসপাতালসমূহের ২০২৪-২০২৫-এর আর্থিক বিবরণী উপস্থাপন, অনুমোদন ও লভ্যাংশ ঘোষণা করা হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































