Apan Desh | আপন দেশ

চাল কুমড়া পাতায় ইলিশের ঝোল

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ২৫ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:২৯, ২৫ আগস্ট ২০২৪

চাল কুমড়া পাতায় ইলিশের ঝোল

ফাইল ছবি

রোজ একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়ে লাগলে স্বাদ বদলান। মাঝে মাঝে চেনা মাছ দিয়ে ভিন্ন স্বাদের খাবার রান্না করতে পারেন। এ মৌসুমে ইলিশের ঝোল রান্না করতে পারেন চাল কুমড়া পাতায়। এতে স্বাদে বৈচিত্র্য আসবে। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ:

চাল কুমড়া পাতা ৫০০ গ্রাম, ছোট ইলিশের টুকরা ও মাছের ডিম ২ টুকরা করে, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদ-মরিচ-ধনে গুড়া ১ চা চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৪-৫টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: 

চাল কুমড়ার পাতা ও ডাটা কেটে ধুয়ে রাখুন। ছোট ইলিশ মাছ ও ইলিশের ডিম ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে অল্প পানি দিন। পরে আদা-রসুন বাটা, হলুদ-মরিচ ও ধনে গুড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। পরে চাল কুমড়া পাতা দিয়ে নেড়ে ঢাকনাসহ রান্না করুন। এবার কাঁচা ইলিশ মাছ ও মাছের ডিম, কাঁচা মরিচ ফালি দিয়ে আরও ৫-৬ মিনিট রান্না করুন। পরে লবণ দেখে নামিয়ে নিন।

আপন দেশ/কেএইচ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা