Apan Desh | আপন দেশ

ডাবের শাঁসে রূপচর্চার উপায় জানুন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ৩ মার্চ ২০২৪

ডাবের শাঁসে রূপচর্চার উপায় জানুন

ফাইল ছবি

রূপচর্চায় প্রাকৃতিক উপাদান হিসেবে ডাবের শাঁস খুবই ভালো। কারণ এতে আছে, ভিটামিন এ, সি, প্রোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। এগুলো ত্বক সতেজ রাখে এবং মুখে বলিরেখা পড়তে দেয় না। কীভাবে ডাবের শাঁস দিয়ে ত্বকের যত্ন নেবেন জেনে নিন।

রূপবিশেষজ্ঞরা ত্বকের যত্নে ডাবের শাঁস ব্যবহারের পরামর্শ দেন।  তারা বলেন, সকালে বা রাতে ঘুমানোর আগে ডাবের শাঁস দিয়ে ত্বক ম্যাসেজ করলে ভালো ফল পাবেন।এজন্য প্রথমেই ডাবের শাঁসটি মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে। ওই মিশ্রণ মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এভাবে সকালে এবং রাতে মুখের যত্ন নিতে পারেন। ভালো ফলাফল পাওয়ার জন্য ডাবের শাঁসের মিশ্রণটি মুখে ম্যাসাজ করার আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে জমাট বাঁধবে। জমাট বাঁধা ডাবের শাঁস মুখে ম্যাসাজ করলে ফোলা ভাব দূর হবে  এবং বেশ সতেজ দেখাবে।

আরও পড়ুন <> ৩০ ফেব্রুয়ারি ইতিহাসে একবারই এসেছিল

যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য ডাবের শাঁস অত্যন্ত উপকারি। ভালো ফলাফল পেতে ডাবের শাঁস বাটা, বেসন, মুলতানি মাটি ও গোলাপজলের মিশ্রণ তৈরি করে মুখে লাগাতে পারেন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করলে তৈলাক্ত ত্বকের সমস্যা দূর হবে।

বলিরেখা দূর করার জন্যও ডাবের শাঁস ভালো। সেজন্য ডাবের শাঁস বেটে- ডাবের পানির সঙ্গে মিশিয়ে বরফের ট্রে-তে রেখে দিতে হবে। রোদ থেকে ফিরে সেই বরফ মুখে ঘষে নিতে হবে।

আপন দেশ/এমআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান