Apan Desh | আপন দেশ

অনিবন্ধিত পোর্টাল বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অনিবন্ধিত পোর্টাল বন্ধের নির্দেশ

ফাইল ছবি

দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এসব অবৈধ পেজ বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজসিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

আরও পড়ুন <<>> সাবেক এমপি আজিজুল হক কারাগারে

রিট আবেদনে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি তুলে ধরা হয়। এসব তথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়।

শুনানি শেষে হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়