Apan Desh | আপন দেশ

আদালতের আদেশ

তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। ঘটনার এক দশক পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (০৬ এপ্রিল) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এ আদেশ দেন। এদিন সকালে মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হতে বলা হয়। তিনি আদালতে মামলার অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম। আদালতের নির্দেশ অনুযায়ী, সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষা করা হবে। তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তারা সবাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

০৪:২৭ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

ডাকসু নির্বাচন স্থগিত হলো যে কারণে

ডাকসু নির্বাচন স্থগিত হলো যে কারণে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট এ সংক্রান্ত আদেশ দিয়েছেন। চলতি মাসের ৯ সেপ্টেম্বর এ নির্বাচন হবার কথা ছিল। ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট শুনানির পর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এস এম ফরহাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে প্রার্থী হয়েছেন। তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

০৩:৫৯ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement