Apan Desh | আপন দেশ

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে পেশকার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৮, ৩ জুলাই ২০২৪

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে পেশকার গ্রেফতার

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বেঞ্চ সহকারীকে গ্রেফতার করা হয়েছে। জালিয়াতকারীর ব্যক্তির নাম খন্দকার মোজাম্মেল হক জনি।

বুধবার ( ৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে নামে ওই আদালতের বেঞ্চ সহকারীকে আটকের নির্দেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. রেজুয়ান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪ টার দিকে এজলাস চলাকালীন তাকে আটকের নির্দেশ দেন বিচারক। এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা প্রক্রীয়াধীন।

কোতোয়ালি থানার ওসি মাহফুজুর রহমান বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আমাকে ফোন দিয়েছিলেন। একজনকে নথি জালিয়াতির ঘটনায় প্রথমে আটক করা হয়। পরে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়