Apan Desh | আপন দেশ

বিচারক

ডা. দীপু মনি-মোজাম্মেল বাবু-রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ডা. দীপু মনি-মোজাম্মেল বাবু-রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উশৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি।

০২:২৬ পিএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার

‘আর কোনো মানিক-খাইরুলের মতো বিচারক চাই না’

‘আর কোনো মানিক-খাইরুলের মতো বিচারক চাই না’

সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক, আমরা চাই সুপ্রিম কোর্ট মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক এবং বাংলাদেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজিয়ে উঠুক। আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এ বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, সক্রিয়তায় ভরপুর হোক। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রোহিতকরণ) বিল, ২০২৬ উত্থাপনের পর বিরোধীদলের সংসদ সদস্য আখতার হোসেনের বিরোধিতা করে দেয়া বক্তব্যের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

০৫:২২ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

সম্পূর্ণ সুযোগ সুবিধা থাকলেও বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি। এ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (১৪ ডিসেম্বর) দেশের জেলা আদালতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে সমাপনী ও বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ একথা বলেন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য এর আয়োজন করা হয়। আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। অবসরে যাওয়ার অগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটাই তার সর্বশেষ অভিভাষণ। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। ২০২৪ সালের ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

০৬:৩৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

‘ট্রাইব্যুনাল আইনে বিচার মানে হাত-পা বেঁধে সাঁতার কাটতে বলা’

‘ট্রাইব্যুনাল আইনে বিচার মানে হাত-পা বেঁধে সাঁতার কাটতে বলা’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার প্রক্রিয়াকে অত্যন্ত সীমাবদ্ধ ও কঠিন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী মো. আমির হোসেন। তিনি বলেন, এ আইনে বিচার করা মানে, ‘হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসামিকে বলা হবে এখন সাঁতার কাটো।’ জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট তিনজন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা চলছে। তাদের মধ্যে মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী হিসেবে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন। আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। এ দুজনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ মামলায় প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন। আজ আসামিপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শুরু করলেন।

০৫:২৩ পিএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement