Apan Desh | আপন দেশ

সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৮, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:২৯, ৯ অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ হামলায় বিভিন্ন দেশের নাগরিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (০৯ অক্টবর) এ তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রথম হামলাটি বিমানবন্দরের স্থাপনায় এবং দ্বিতীয়টি দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আঘাত হানে।

বিবৃতিতে বলা হয়, হামলার পরপরই জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছায়। এতে বিভিন্ন দেশের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে কয়েকজন হতাহত হন। আহতদের কারও আঘাত সামান্য, আবার কারও গুরুতর। তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। হামলায় কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।

আরও পড়ুন <<>> তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫

অন্যদিকে, সৌদি এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, হামলার সময় বিমানবন্দরে মাটিতে থাকা তাদের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সে সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।

হামলায় বিমান সংস্থাটির একজন কর্মী নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে সৌদি এয়ারলাইনস। নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হামলার জন্য দায়ীদের পরিচয় প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। তবে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে আবারও লড়াই শুরু হওয়ার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়